Noticeনির্দেশিকা(Instruction)Application Statusপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর (FAQ)সাহায্য (Helpline)সাক্ষাৎকারের সময়সূচীবিভাগসমূহের অবস্হান
প্রশ্ন: অনলাইনে আবেদন গ্রহণের শুরু ও শেষ তারিখ কবে ?
উত্তর: ২৬/০৮/২০১২ তারিখ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হবে এবং কোনপ্রকার বিরতি ছাড়া ১৫/০৯/২০১২ তারিখে তা শেষ হবে । উক্ত তারিখের মধ্যে যারা টাকা জমার রসিদ সংগ্রহ করবে তাদেরকে অবশ্যই ১৭/০৯/২০১২ তারিখের মধ্যে ব্যাংকে টাকা জমা দিতে হবে এবং ২২/০৯/২০১২ তারিখের মধ্যে ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রশ্ন: ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে আমার ছবির স্থানে অন্যের ছবি দেখতে পাচ্ছি। আমার ছবি ঠিক করতে হলে কি করতে হবে?
উত্তর: আপনাকে ১০/০৯/২০১২ হতে ২৫/০৯/২০১২ তারিখের মধ্যে সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ছবি পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। আবেদনের সাথে উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ১টি ফটোকপি, ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, ভুল ছবিসহ বর্তমান প্রবেশপত্র, ব্যাংকে টাকা জমার রসিদ, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের মূল গ্রেডশীট ও ফটোকপি, এবং নগদ ২০০/- (দুইশত টাকা) জমা দিতে হবে।

প্রশ্ন: আমার টাকা জমার রসিদটি হারিয়ে গিয়েছে। এক্ষেত্রে কিভাবে আমি তা আবার পেতে পারি?
উত্তর: ব্যাংকে টাকা জমার তারিখের মধ্যে হলে আপনি আর একটি পে-স্লিপ ডাউনলোড করে নিয়ে ছবি বসিয়ে তা আবার কোন ব্যাংকে জমা দিতে পারেন। টাকা জমা দেয়ার সুযোগ না থাকলে স্থানীয় থানায় জি, ডি, এন্ট্রি করে সেটি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ২০০ টাকা জমা দিয়ে ডুপ্লিকেট পে-স্লিপের জন্য আবেদন করতে পারেন।

প্রশ্ন: প্রবেশপত্রের ছবির সাইজ 100KB এর চেয়ে বড় হওয়ায় আপলোড করা যাচ্ছে না। এক্ষেত্রে কি করলে ফটো আপলোড করা যাবে?
উত্তর: সাধারনভাবে পাসপোর্ট সাইজের ছবি ১.৫ ইঞ্চি X ২.০ ইঞ্চি আকারের হয় এবং তাকে ৩০০ DPI-এ স্ক্যান করলে তা ৪৫০X৬০০ পিক্সেলের একটি ডিজিটাল ফটো ফাইল প্রস্তুত করে। ফাইলটির সাইজ আনুমানিক ৩৫ থেকে ৬০ কিলোবাইট হয়। তবে ফাইলটিতে অন্যান্য তথ্য সংরক্ষণ করা হলে তার সাইজ ১০০ কিলোবাইট অতিক্রম করতে পারে। সাধারনতঃ স্ক্যান না করে ডিজিটাল ক্যামেররা ছবি ব্যবহার করা হলে তাতে অন্যান্য তথ্য সন্নিবেশিত থাকে। কোন ফটো এডিটরে (যেমন এডোব ফটোশপ) গিয়ে এসব তথ্য বাদ দিয়ে ছবিটি সেভ করা হলে ফাইল সাইজ কমে আসবে।

প্রশ্ন: ওয়েবসাইটে বাংলা দেখা যাচ্ছে না অথবা ভেঙ্গে যাচ্ছে কেন?
উত্তর: ব্রাউজার-এ ইউনিকোড সাপোর্ট (support) না থাকলে অথবা ইউনিকোড ফন্ট ইন্সটল করা না থাকলে বংলা ঠিক মতো দেখা যাবে না।

Q: Which browser will render the site (web pages of this site) best?
Ans: Any browser supported open javascript standard and base64 encoding should render the web pages correctly. Your system should support UNICODE font.
If your system/browser does not have UNICODE support, please install from Internet. Firefox is recommended

প্রশ্ন: এসএসসি পরীক্ষার তথ্য ভুল অথবা অসম্পন্ন থাকলে কি করতে হবে ?
উত্তর: প্রতিটি ইউনিটের 'সাহায্য(helpline)' মেনুতে ক্লিক করে ভর্তিচ্ছু প্রার্থীকে Complain Form-টি পূরণ করতে হবে অথবা ৯৬৬১৯০০ এক্সটেনসন ৪০৫২-৪ নম্বরে ফোন করে জানাতে হবে।

প্রশ্ন: উচ্চমাধ্যমিক এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের কি আলাদা কোন প্রক্রিয়া অনুসরন করতে হবে ?
উত্তর: জি সি ই 'এ' লেভেল এবং অনান্য ডিপ্লোমা বা সার্টিফিকেটপ্রাপ্ত শিক্ষার্থীগণ তাদেরকে ভর্তি পরীক্ষার আবেদনপত্র জমা দেবার পূর্বেই স্ব স্ব অনুষদের ডীনের অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ও অগ্রণী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সমতা নিরূপণের জন্য নির্ধারিত ফি ৮০০/- (আটশত টাকা) জমা প্রদানের রশিদ জমা দিতে হবে । ডিপ্লোমা বা সার্টিফিকেটপ্রাপ্ত প্রার্থীকে সমতা নিরূপণের জন্য উচ্চ মাধ্যমিকের সমমানের পরীক্ষা পাশের প্রমাণসহ তার উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত সকল বিষয়ের বিস্তারিত পাঠ্যসূচীর (Syllabus) অনুলিপি জমা দিতে হবে ।

প্রশ্ন: আমার প্রবেশপত্র ডাউনলোড করার পর পাসওয়ার্ড ছাড়া সেটি ওপেন করা যাচ্ছে না। কিভাবে প্রবেশপত্রটি প্রিন্ট করতে পারব?
উত্তর: প্রবেশপত্রটি শুধুমাত্র এডোব এক্রোব্যাট রিডার (Adobe Acrobat Reader) দিয়ে ওপেন করে প্রিন্ট করা যাবে। সেক্ষেত্রে কোন পাসওয়ার্ড দরকার পড়বে না। আপনি সম্ভবত সঠিক সফটওয়্যার দিয়ে ওপেন না করে অন্য কোন সফটওয়্যার যেমন এডোব ফটোশপ বা এডোব ইলাসট্রেটর ব্যবহার করে প্রিন্ট করতে চাচ্ছেন। সঠিক সফটওয়্যার ব্যবহার করে প্রিন্ট নিন।

প্রশ্ন: কোন কোন ইউনিট থেকে আবেদন করা যাবে ?
উত্তর: যোগ্যতা অনুযায়ী সকল ইউনিট-এ আবেদন করা যাবে । তবে, প্রতিটি ইউনিটে আলাদা আলাদা ভাবে আবেদন করতে হবে ।

প্রশ্ন: অনলাইনে কি পরীক্ষার আসন বন্টন জানা যাবে ?
উত্তর: ওয়েবসাইটে সকল তথ্য সবসময়েই পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে DU <PIN> লিখে ১৬৩২১ নম্বরে এস. এম. এস -এর মাধ্যমে ব্যংকে টাকা জমার অবস্থা জানা যাবে এবং আসন বন্টন, ফলাফল ইত্যাদি জানতে হলে DU <Unit> <ExamRoll> লিখে এস, এম, এস, পাঠাতে হবে।

প্রশ্ন: ভর্তি-পরীক্ষার সময়সূচী কিভাবে জানা যাবে ?
উত্তর: প্রতিটি ইউনিটের ভর্তি-নির্দেশিকায় ভর্তি-পরীক্ষার সময়সূচী উল্লেখ রয়েছে

প্রশ্ন: বিভাগ/বিষয়ের পছন্দক্রম দেয়ার সময় বাংলা (ইউনিকোড) কিভাবে দিব?
উত্তর: আপনাকে যে কোন বাংলা ইউনিকোড সফটওয্যার (যেমন, Avro (অভ্র)) ব্যবহার করে টাইপ করতে হবে। তাছাড়া আপনার কম্বিউটারে যদি ইউনিকোড কনফিগার করা না থাকে তবে বাংলায় তথ্য দেখতে সমস্যা হবে। আপনার কম্পিউটারে সঠিকভাবে ইউনিকোড কনফিগার করা আছে কি না তা দেখতে চাইলে যে কোন বাংলা ইউনিকোডের ওয়েবসাইট (যেমন www.bdnews24.com/bangla) দেখুন। যদি ওয়েবসাইটটির বাংলা সঠিকভাবে দেখতে পান, তবে আপনার কম্পিউটারে সঠিকভাবে বাংলা ইউনিকোড কনফিগার করা আছে।

প্রশ্ন: বাংলা ইউনিকোড সফটওয়্যার বিনামূল্যে কোথায় পাওয়া যাবে?
উত্তর: আপনি যে কোন ওয়েব সার্চ ইঞ্জিন (যেমন, www.google.com)-এ গিয়ে 'Bangla Unicode Software'লিখে সার্চ করলে বিভিন্ন সফটওয়ার পাবেন। অভ্র বিনামূল্যে ব্যবহার করা যায়। আপনি অভ্র Download করে তা ব্যবহার করতে পারেন।

প্রশ্ন: প্রচলিত কোন বাংলা সফটওয়ার ব্যবহার করে কি কোনভাবেই বাংলা টাইপ করা যাবে না?
উত্তর: যাবে। আপনি যে কোন ওয়েব সার্চ ইঞ্জিন (যেমন, www.google.com)-এ গিয়ে আপনার প্রচলিত সফটওয়ারটির নাম (যেমন, Bijoy) থেকে ইউনিকোডে কনভারসন দিয়ে সার্চ দিন। সেখানে একাধিক কনভার্সন ইউটিলিটি পাবেন। উদাহরণ স্বরূপ www.google.com এ 'Bijoy to Unicode'লিখে টাইপকরুন। আপনি কিছু লিঙ্ক পাবেন। তার যে কোন একটিতে গেলে আপনি আপনার প্রচলিত সফটওয়্যার দিয়েই টাইপ করে তার ইউনিকোড পেয়ে যাবেন। সেখান থেকে ইউনিকোডের বাংলা অংশটুকু কপি করে ঢাকা বিশ্ববিদ্যালের ওয়েব সাইটে পেস্ট করে দিন।


Copyright © 2010 University of Dhaka
Developed By Technical Team of Dhaka University. Powered By CSE